Bkash/Nagad : 01863333488

কার্যকর হওয়ার তারিখ: [২৪ জুলাই, ২০২৬]

রিটার্ন পলিসিঃ

যে সকল প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে যেমন ৩ মাস, ৬ মাস, ১ বছর ইত্যাদি সেগুলোসহ সকল প্রোডাক্ট ইনভয়েস ডেট থেকে ৭ দিনের মধ্যে প্রোডাক্টের কোন ফল্ট প্রমাণিত হলে তা আমাদের কাছে পাঠাও বা রেডএক্স বা ই-কুরিয়ার বা স্টেডফাস্ট বা অন্য যেকোনো কুরিয়ার যা অফিস ডেলিভারি করে এমন কুরিয়ার দিয়ে নিচের ঠিকানায় কুরিয়ার করতে পারবেন (SA Paribohon বা Sundorban এ পাঠাবেন না। এদের অফিস ডেলিভারি সার্ভিস নেই। তাই এদের ব্রাঞ্চে গিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে অতিরিক্ত ৩–৭ দিন সময় লেগে যেতে পারে যার ফলে আপনার সমস্যার সমাধান দিতেও সময় বেশি লাগবে)—

নোটঃ প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই ডেলিভারির সময় সাথে যা যা পেয়েছেন সব কিছু এবং সুন্দর করে বক্স বন্ধ করে র‍্যাপিং করে পাঠাতে হবে। প্রোডাক্টের বক্সে টেপ লাগানো যাবে না। বক্স না থাকলে প্রয়োজন হলে পত্রিকার কাগজ দিয়ে তার উপরে টেপ লাগিয়ে কুরিয়ারে পাঠাতে হবে। ভালোভাবে প্যাকিং না করলে প্রোডাক্ট বা বক্স নষ্ট হলে বা আঘাত জনিত কারণে ভেঙে গেলে রিটার্ন রিকোয়েস্ট একসেপ্ট করা হবে না।

বিঃদ্রঃ পুড়ে যাওয়া কিংবা আঘাত জনিত কারণ কিংবা পানি ঢুকে কোন প্রডাক্ট নষ্ট হলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।

প্রডাক্ট পাঠানোর ঠিকানা :
খানসামা রোড, বীরগঞ্জ, দিনাজপুর
মোবাইল: 01772489725