কার্যকর হওয়ার তারিখ: [২৪ জুলাই, ২০২৬]
যে সকল প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে যেমন ৩ মাস, ৬ মাস, ১ বছর ইত্যাদি সেগুলোসহ সকল প্রোডাক্ট ইনভয়েস ডেট থেকে ৭ দিনের মধ্যে প্রোডাক্টের কোন ফল্ট প্রমাণিত হলে তা আমাদের কাছে পাঠাও বা রেডএক্স বা ই-কুরিয়ার বা স্টেডফাস্ট বা অন্য যেকোনো কুরিয়ার যা অফিস ডেলিভারি করে এমন কুরিয়ার দিয়ে নিচের ঠিকানায় কুরিয়ার করতে পারবেন (SA Paribohon বা Sundorban এ পাঠাবেন না। এদের অফিস ডেলিভারি সার্ভিস নেই। তাই এদের ব্রাঞ্চে গিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে অতিরিক্ত ৩–৭ দিন সময় লেগে যেতে পারে যার ফলে আপনার সমস্যার সমাধান দিতেও সময় বেশি লাগবে)—
নোটঃ প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই ডেলিভারির সময় সাথে যা যা পেয়েছেন সব কিছু এবং সুন্দর করে বক্স বন্ধ করে র্যাপিং করে পাঠাতে হবে। প্রোডাক্টের বক্সে টেপ লাগানো যাবে না। বক্স না থাকলে প্রয়োজন হলে পত্রিকার কাগজ দিয়ে তার উপরে টেপ লাগিয়ে কুরিয়ারে পাঠাতে হবে। ভালোভাবে প্যাকিং না করলে প্রোডাক্ট বা বক্স নষ্ট হলে বা আঘাত জনিত কারণে ভেঙে গেলে রিটার্ন রিকোয়েস্ট একসেপ্ট করা হবে না।
স্টেপ ১ঃ
প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর আগে অবশ্যই হট লাইনে কল করে জানাতে হবে।
স্টেপ ২ঃ
প্রোডাক্ট আমাদের কাছে আসার পরে চেক করা হবে এবং কাস্টমারের অভিযোগ সত্য প্রমাণিত হলে কাস্টমারকে প্রোডাক্ট চেঞ্জ করে দেয়া বা ইস্যু সলভ করে দেয়া হবে।
স্টেপ ৩ঃ
আমাদের টেস্টে প্রোডাক্টের কোন ফল্ট না থাকলে কাস্টমারের থেকে কুরিয়ার ফি পাবার পর সেই সেম প্রোডাক্ট আবার কাস্টমারের ঠিকানায় কুরিয়ার করা হবে। প্রয়োজনে ভিডিও শেয়ার করা হবে।
স্টেপ ৪ঃ
প্রোডাক্টে ফল্ট পাওয়া গেলে, ইস্যু ফিক্স করে বা রিপ্লেস করে আমাদের নিজেদের খরচে কাস্টমারের ঠিকানায় কুরিয়ার করে দেয়া হবে।
কুরিয়ার ফি কে বহন করবে?
ইনভয়েস ডেট থেকে যদি প্রোডাক্টের ফল্ট ৭ দিনের মধ্যে হয় কুরিয়ার ফি আমাদের কাছে পাঠানোর খরচ কাস্টমার বহন করবে এবং রিপ্লেস করে সেটি আমাদের খরচ দিয়ে কাস্টমারের কাছে আমরা পাঠিয়ে দেব। কিন্তু যদি ওয়ারেন্টি ইস্যু ৭ দিনের পরে হয় অর্থাৎ উদাহরণ হিসেবে যদি ৬ মাসের ওয়ারেন্টির কোন প্রোডাক্ট ২ মাস পরে ওয়ারেন্টি সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আসা+যাওয়ার কুরিয়ার ফি কাস্টমারকে দিতে হবে অথবা চাইলে আমাদের ব্রাঞ্চে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসতে হবে এবং ইস্যু সলভ হলে আবার গিয়ে নিয়ে আসতে হবে। তাই প্রোডাক্ট রিটার্ন করার আগে অবশ্যই কাস্টমারকে সবদিক থেকে প্রোডাক্ট টেস্ট করে কনফার্ম হতে হবে।
ডেলিভারি এবং রিটার্নের জন্য কতদিন সময় লাগতে পারে?
আমাদের দিক থেকে প্রতিটি অর্ডার প্রসেস করার জন্য আমরা ৭২ ঘণ্টা পর্যন্ত সময় নিয়ে থাকি তবে চেষ্টা করি যত দ্রুত সম্ভব কুরিয়ারে হ্যান্ডওভার করতে। সাধারণত ঢাকার ভিতরের ডেলিভারি কুরিয়ারে হ্যান্ডওভার করার ১–৩ দিনের মধ্যে ডেলিভারি হয়। ঢাকার বাইরের ডেলিভারির ক্ষেত্রে ২–৫ দিনে ডেলিভারি হয়ে থাকে।
রিটার্নের ক্ষেত্রে প্রোডাক্ট আমাদের কাছে আসার পরে সেটি চেক করে ইস্যু ফাইন্ডআউট করা থেকে শুরু করে প্রপার সল্যুশন দেয়ার জন্য ৫–১০ দিন সময় লাগতে পারে। এর পরে কুরিয়ারে হ্যান্ডওভার করা হবে।
বিঃদ্রঃ পুড়ে যাওয়া কিংবা আঘাত জনিত কারণ কিংবা পানি ঢুকে কোন প্রডাক্ট নষ্ট হলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
প্রডাক্ট পাঠানোর ঠিকানা :
খানসামা রোড, বীরগঞ্জ, দিনাজপুর
মোবাইল: 01772489725